কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩ এ ০৯:২৬ PM
কন্টেন্ট: পাতা
নিবন্ধন অধিদপ্তরের গত ০৫.০৮.২০০৮ তারিখের নিপ/রেজিঃশাঃ-৫/১০৮৮৭(৬১) নং স্মারকে প্রেরিত পত্রে সাব-রেজিস্ট্রার অফিসের জন্য নিম্নলিখিত সিটিজেন চার্টার নির্ধারণ করা হয়ঃ
| সেবার ধরণ | সেবা প্রাপ্তির সময়সীমা | সেবা প্রদানকারী কর্মকর্তা/কর্মচারীর পদবী ও উর্ধতন কর্তৃপক্ষ |
| দলিল রেজিস্ট্রিকরণ বা পাওয়ার অব অ্যাটর্ণি তসদিককরণ | ০১ দিন | সেবা প্রদানকারীঃ সাব-রেজিস্ট্রার।উর্ধতন কর্তৃপক্ষঃ জেলা রেজিস্ট্রার |
| রেজিস্ট্রিকরণ অন্তে মূল দলিল ফেরত প্রদান | অফিস ভেদে ১ মাস থেকে ১ বছর বা তদুর্ধ | সেবা প্রদানকারীঃ সাব-রেজিস্ট্রার।উর্ধতন কর্তৃপক্ষঃ জেলা রেজিস্ট্রার |
| তসদিককৃত পাওয়ার অব অ্যাটর্ণি ফেরত প্রদান | ০১ দিন | সেবা প্রদানকারীঃ সাব-রেজিস্ট্রার।উর্ধতন কর্তৃপক্ষঃ জেলা রেজিস্ট্রার |
| দলিলের নকল সরবরাহ | ০১ হতে ০৭ দিন | সেবা প্রদানকারীঃ সাব-রেজিস্ট্রার।উর্ধতন কর্তৃপক্ষঃ জেলা রেজিস্ট্রার |
| সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত তথ্য সরবরাহ | ০১ হতে ০৭ দিন | সেবা প্রদানকারীঃ সাব-রেজিস্ট্রার।উর্ধতন কর্তৃপক্ষঃ জেলা রেজিস্ট্রার |
| দলিল মুসাবিদাকরণ/প্রস্তুতকরণ/ লিখন বিষয়ে সহায়তা প্রদান | ০১ দিন | সেবা প্রদানকারীঃ সনদপ্রাপ্ত দলিল লেখক উর্ধতন কর্তৃপক্ষঃ সাব-রেজিস্ট্রার |
| দলিল মুসাবিদাকরণ/প্রস্তুতকরণ/ লিখন বিষয়ে রেজিস্ট্রিকরণে বিষয়ে সহায়তা প্রদান | ০১ দিন | সেবা প্রদানকারীঃ সনদপ্রাপ্ত দলিল লেখক। উর্ধতন কর্তৃপক্ষঃ সাব-রেজিস্ট্রার |
| দলিলের নকল বা তথ্য সংগ্রহের বিষয়ে সহায়তা প্রদান | ০১ দিন | সেবা প্রদানকারীঃ সনদপ্রাপ্ত দলিল লেখক। উর্ধতন কর্তৃপক্ষঃ সাব-রেজিস্ট্রার |
| মূল দলিল সংগ্রহে সহায়তা প্রদান | ০১ দিন | সেবা প্রদানকারীঃ সনদপ্রাপ্ত দলিল লেখক। উর্ধতন কর্তৃপক্ষঃ সাব-রেজিস্ট্রার |
| যে কোন আবেদন, দরখাস্ত ইত্যাদি লিখনে সহায়তা প্রদান | ০১ দিন | সেবা প্রদানকারীঃ সনদপ্রাপ্ত দলিল লেখক। উর্ধতন কর্তৃপক্ষঃ সাব-রেজিস্ট্রার |
আরও জানতে নিম্নের লিংক থেকে মোবাইলে অ্যাপসটি ডাউনলোড করুন-
https://play.google.com/store/apps/details?id=com.mysoftheaven.vumioregistryseba&rdid=com.mysoftheaven.vumioregistryseba